ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ার আলমগীরের: আইনজীবী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হাইকোর্টের রায় স্থগিতের পাশাপাশি সরোয়ারকে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখারও আবেদন করেছিলেন।

আদেশের পর আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তাই সিএমপি (সিভিল মিসসেলেনিয়াস পিটিশন) থাকতে পারে না। আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। আবেদনকারী চাইলে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করতে পারেন।’

অন্যদিকে জামায়াত প্রার্থী নুরুল আমিনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী জানান, হাইকোর্টের রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য আবেদন করা হয়েছে। রায়ের কপি হাতে পেলেই নিয়মিত লিভ টু আপিল দায়ের করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন সরোয়ার আলমগীর। নির্বাচনে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। ৯ জুলাই হাইকোর্টের রায়ে তাঁর প্রার্থিতা বাতিলের ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয় এবং একই দিন গেজেট প্রকাশ করে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা জেলায় এসএসসিতে প্রথম স্থান অধিকারী জাকিয়া সুলতানা ইভা চিকিৎসক হতে চান

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ার আলমগীরের: আইনজীবী

আপলোড সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬