২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজিত হয় কেপ ভার্ডে। তবে দলের গোলরক্ষক ভোজিনহা তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কাড়েন। লিওনেল মেসি ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য ফাইনালের বিনা মূল্যের টিকিটের ব্যবস্থা করেন।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসি তার প্রতিনিধিদের নির্দেশ দেন যাতে ভোজিনহার পরিবার গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচটি দেখতে পারে। যদিও আর্জেন্টিনা ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়, মেসির এই উদ্যোগে ভোজিনহা মুগ্ধ হয়েছেন।
ম্যাচ শেষে ভোজিনহা মেসির সঙ্গে একটি স্মৃতিচিহ্ন হিসেবে তার জার্সি চেয়েছিলেন। মেসি ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে টানেলে গিয়ে সেই কথা রাখেন।
কেপ ভার্ডে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত থেকে নকআউটে ওঠে। ভোজিনহা পুরো টুর্নামেন্টে ১৮টি সেভ করেন, যা ৪০ বা তার বেশি বয়সী গোলরক্ষকদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি সেভের রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছে।
ম্যাচ শেষে ভোজিনহা চিলির সংবাদমাধ্যম লা তেরসেরাকে বলেন, “মেসি আমাকে জড়িয়ে ধরে বলেছে, তুমি অসাধারণ। তোমার জন্য তোমার দেশের মানুষের গর্ব করা উচিত।”
অনলাইন ডেক্স 























