ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সঙ্গে পূর্ণিমার খোলামেলা আড্ডা চ্যানেল আইয়ে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩৯ Time View

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। এই অনুষ্ঠানে শাকিব তার ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ারসহ নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

শাকিব খান ও পূর্ণিমা এক সময় বড় পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন। নব্বই দশকের এই নায়িকার সঙ্গে শাকিবের বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো অনুষ্ঠান। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না যে, শাকিব-পূর্ণিমা জুটি একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছিল। সেই স্মৃতিচারণও উঠে এসেছে অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরুতেই ‘পরান যায় জ্বলিয়া রে…’ গানের সঙ্গে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা, যা দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে থাকবে। পুরো আয়োজনে শাকিব খানের জীবনের নানা অজানা গল্প, অভিনয়জীবনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানটি আজ, ২৪ জুলাই, রাত ১০টায় চ্যানেল আইয়ে প্রচার হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

শাকিব খানের সঙ্গে পূর্ণিমার খোলামেলা আড্ডা চ্যানেল আইয়ে

আপলোড সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬