ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর জখম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

সিরাজগঞ্জে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রীর ডান চোখ গুরুতর আহত হয়েছে। আহত যাত্রীর নাম সাব্বির হোসেন (২২), তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। একটি পাথর সাব্বিরের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত যাত্রীকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, আহত যাত্রীকে প্রথমে আলোকদিয়া খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর জখম

আপলোড সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬