ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

সরকারি কলেজের ১৪৫ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কলেজের ১০ম গ্রেডভুক্ত প্রদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন বিষয়ের শিক্ষকের সংখ্যা উল্লেখ করা হয়েছে। রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, ভূগোলে ৮ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, পরিসংখ্যানে ১ জন, মনোবিজ্ঞানে ২ জন, গণিতে ৩ জন, কম্পিউটার বিষয়ে ১ জন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৩ জন এবং জীববিজ্ঞানে ২ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৭ মে ২০২৬ তারিখের সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদানের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি

আপলোড সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬