ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৩৭২ জন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ৩৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০৩ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন।

এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং রাজশাহী বিভাগে চারজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। এর মধ্যে জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন।

চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে জুলাই মাসেই ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৩৭২ জন

আপলোড সময় : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬