ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কলেজছাত্রীর মৃত্যু, ‘ভুল চিকিৎসার’ অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর ১৭ বছর বয়সী কলেজছাত্রী আয়েশা আফরিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বজনদের অভিযোগ, ভুল অস্ত্রোপচার ও চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

আয়েশা আফরিন সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে এবং ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তীব্র পেটব্যথা নিয়ে তাকে আল জারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে রাত ৯টার দিকে অস্ত্রোপচার করেন।

পরিবারের অভিযোগ, অপারেশনের পর আয়েশার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাত ৩টার দিকে তাকে রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মা আলেয়া বেগম বলেন, সুস্থ অবস্থায় মেয়েকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং চিকিৎসকের ভুলের কারণে তাকে হারাতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগগুলো অস্বীকার করেছে, তবে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরে কলেজছাত্রীর মৃত্যু, ‘ভুল চিকিৎসার’ অভিযোগে তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬