ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগের তদন্ত চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক)ও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।

মন্ত্রী বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব সরাসরি কিনে সরকারের ব্যয় কমানো সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, এবার ফিফার প্রাপ্য অর্থ সরকারি কোষাগারের ওপর চাপ না দিয়েই বেসরকারি উদ্যোগ ও সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশ এবার ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে মিডিয়া রাইটস কিনেছে। এর প্রায় পুরো অর্থই সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে আদায় করা হয়েছে।

মন্ত্রী জানান, ২০২২ সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে সম্প্রচারস্বত্ব কেনা হয়েছিল। সে সময় বিটিভি ৯৮ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছিল এবং বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলোর কাছে আরও প্রায় ৩৯ কোটি টাকায় বিভিন্ন স্বত্ব বিক্রি করা হয়।

এ বিষয়ে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং দুদকও একটি প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজন হলে তথ্য মন্ত্রণালয় দুদকের সঙ্গে যোগাযোগ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেসির নতুন রেকর্ড: তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগের তদন্ত চলছে

আপলোড সময় : ০২:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬