ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮, দাবি তালেবানের তিন বেসামরিক নাগরিকের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৮ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। তবে আফগানিস্তানের তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছে, এসব হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার পাকিস্তান সরকার জানায়, আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা চালানো হয়েছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানালেও সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আফগান তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, পাকিস্তানি বিমান হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। হামলার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা জানান স্থানীয় বাসিন্দা ৫৫ বছর বয়সী মুলা খান।

পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান সীমান্তপারের হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের জঙ্গিবাদ দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮, দাবি তালেবানের তিন বেসামরিক নাগরিকের

আপলোড সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬