ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বর্তমান সরকার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বে আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অতীতে দেখা গেছে, সরকারে থাকা দলীয় লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয় এবং সরকার পরিবর্তনের পর নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই করে। তিনি প্রশ্ন করেন, স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা কেন জানা যাচ্ছে না এবং বর্তমান সরকারের পরিকল্পনা কী।

প্রধানমন্ত্রী তার জবাবে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল এবং তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে অতীতে নানা সমস্যা তৈরি হয়েছে, তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা

সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬