ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, এইচএসসি পরীক্ষার পরিস্থিতি ব্যাখ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০২ Time View

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।" এর আগে রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন বড় শহর জলাবদ্ধ হয়ে পড়ায় শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানালেও তা করা হয়নি।

মন্ত্রী জানান, সারা দেশে ৬৪টি জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

ড. এহছানুল হক মিলন আরও জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পানি জমে যাওয়ার পর পরীক্ষার্থীদের নৌকায় করে কলেজের পাঁচতলা ভবনে নিয়ে পরীক্ষা নেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু হয় এবং পরীক্ষার সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি হবে খারাপ: সারজিস

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, এইচএসসি পরীক্ষার পরিস্থিতি ব্যাখ্যা

আপলোড সময় : ০৮:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬