ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতার আর্থিক সহায়তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রবল বৃষ্টিপাতের ফলে পল্লবীর কুর্মিটোলা বস্তি ও আবাসন ক্যাম্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর মানবিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুনের পক্ষ থেকে দুর্গত ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বিতরণকালে মীর ইমরান হোসেন মিথুন বলেন, "মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।" তিনি উল্লেখ করেন, সংকটের সময় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এছাড়াও, তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জলাবদ্ধতা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মীর ইমরান হোসেন মিথুন এ সময় মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁর মহাসড়কে ডাকাতি, ভুয়া পুলিশ সেজে দুই সদস্য গ্রেপ্তার

পল্লবীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতার আর্থিক সহায়তা

আপলোড সময় : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬