ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভ অ্যাকশন ‘মোয়ানা’ মুক্তির অপেক্ষায়, ১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০১ Time View

ডিজনির লাইভ অ্যাকশন ‘মোয়ানা’ চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার সেই সিনেমার লাইভ অ্যাকশন সংস্করণ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মুক্তির প্রথম উইকেন্ডে সিনেমাটি বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার, যা টাকার অঙ্কে প্রায় ১৬শ কোটি, আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। অগ্রিম টিকিট বুকিংয়ে দারুণ সাড়া মিলেছে, যা দর্শকদের আগ্রহের প্রতিফলন।

লাইভ অ্যাকশনে ক্যাথরিন লাগা’আইয়ার নাম ভূমিকায় অভিনয় করছেন এবং জনপ্রিয় চরিত্র মাউই হয়ে ফিরছেন ডোয়াইন জনসন। ছবিটি প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াইকে নতুনভাবে তুলে ধরবে।

বিশ্বের বিভিন্ন বাজার থেকে প্রায় ৬ কোটি ডলার আমেরিকার বাজার থেকে আসার সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক বাজারগুলোতে সিনেমাটি ভালো সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

২০১৬ সালে মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত ‘মোয়ানা’ বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। লাইভ অ্যাকশন সংস্করণটি দর্শকদের মধ্যে পুরোনো সেই নস্টালজিয়াকে জাগিয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লাইভ অ্যাকশন ‘মোয়ানা’ মুক্তির অপেক্ষায়, ১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য

আপলোড সময় : ০১:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬