ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোশাররফ করিম বাভাসি চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক হিসেবে নিয়োগ পেলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০১ Time View

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাভাসি’র ২০২৫-২৬ সালের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিচারক হিসেবে এটি তার প্রথম দায়িত্ব। তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এইটাই আমার প্রথম দায়িত্ব পাওয়া।”

মোশাররফ করিম বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান। তিনি বলেন, “বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেয়ার চেষ্টা করি।”

বাভাসি চলচ্চিত্র উৎসব নতুনদের প্রতিভা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। মোশাররফ করিম বলেন, “বাভাসি সত্যি অসাধারণ এক প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধাবিকাশের সুযোগ রয়েছে।” এই উৎসবের মাধ্যমে অনেক নতুন প্রতিভা মিডিয়ায় নিজেদের পরিচয় তুলে ধরছেন।

এবারের উৎসবে ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে ৫২টি চলচ্চিত্র প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছে। পরবর্তীতে ফাইনাল রাউন্ডের জন্য ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া: বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে নথিপত্র প্রকাশ

মোশাররফ করিম বাভাসি চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক হিসেবে নিয়োগ পেলেন

আপলোড সময় : ০৯:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬