ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান মজবুত রাখল বার্সেলোনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২০৯ Time View

স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের ব্যবধান ৯ পয়েন্টে বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। তবে জয়ের আনন্দে ভাটা পড়েছে তরুণ তারকা লামিনে ইয়ামালের হ্যামস্ট্রিং চোটের কারণে।

এদিন ঘরের মাঠে ম্যাচের ৪০তম মিনিটে বক্সের ভেতরে ইয়ামাল ফাউলের শিকার হন। পেনাল্টি থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু গোল করার পরপরই উদযাপন না করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় দ্রুতই চিকিৎসকদের ডাকেন এবং পরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ইয়ামালের এই চোট বার্সেলোনা ও স্পেন—দুই দলের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো, পাশাপাশি জুনে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগেও তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তা রয়েছে। চলতি মৌসুমে লা লিগায় তিনি ইতোমধ্যে ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন।

ম্যাচ শেষে সতীর্থ পেদ্রি বলেন, তারা আশা করছেন চোটটি গুরুতর নয় এবং দ্রুতই সে ফিরে আসবে। পরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এই জয়ে লিগ শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের থেকে বেশ এগিয়ে গেল বার্সেলোনা। ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা, যেখানে সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

শীর্ষস্থান মজবুত রাখল বার্সেলোনা

আপলোড সময় : ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬