ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২০৯ Time View

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ‘আমেরিকার পক্ষ থেকে অনেক টুইট করা হয়, অনেক কথা বলা হয়। কখনো তা বিভ্রান্তিকর, কখনো পরস্পরবিরোধী।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। 

তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের ফাঁকে শনিবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘এই বক্তব্যগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তা নির্ধারণ করা আমেরিকার জনগণের ওপর নির্ভর করে।’

খাতিবজাদেহ বলেন, ‘ইরানের অবস্থান পরিষ্কার এবং তারা ওয়াশিংটনের চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কী করব, তা একেবারেই স্পষ্ট। আমরা বীরত্বের সঙ্গে দেশকে রক্ষা করব—একটি প্রাচীন সভ্যতা হিসেবে।’

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে— যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ উড়িয়ে দেন খাতিবজাদেহ। বলেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে ইরানের ওপর অবরোধ চাপাতে চায়, অন্যদিকে ইরান সদিচ্ছা নিয়ে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চেষ্টা করছে। 

তিনি জানান, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির সময় ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিল, তবে এর জন্য আগে থেকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় থাকা প্রয়োজন।

তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এসব প্রচেষ্টা ‘নষ্ট করার চেষ্টা করছে’। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬