ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে শর্ত মানলে যুদ্ধ বন্ধ করবে ইরান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩০৪ Time View

চলমান সংঘাত অবসানে ইরানের সদিচ্ছা আছে, তবে ভবিষ্যতে যাতে একই ধরনের হামলা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নির্দিষ্টভাবে নিশ্চয়তা চায় তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান বলেন, ‘এই সংঘাতের অবসান ঘটাতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরায় না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তারা কোনো সমঝোতায় যেতে আগ্রহী নয়। সেই অবস্থানই পুনর্ব্যক্ত করলেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষের ইঙ্গিত আসার পরই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বৈশ্বিক আর্থিক বাজারে, বিশেষ করে মার্কিন শেয়ারবাজারে।

সর্বশেষ তথ্যমতে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৯,১৬৪.৫৫ পয়েন্টে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৫ শতাংশ বেড়ে ৬,৫০৩.০৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে প্রযুক্তি খাতনির্ভর নাসডাক কম্পোজিট সূচক সবচেয়ে বেশি উত্থান দেখিয়ে ৩.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ২১,৫৩৩.১৫ পয়েন্টে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

যে শর্ত মানলে যুদ্ধ বন্ধ করবে ইরান

আপলোড সময় : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬