ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৩০৫ Time View

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও ভয়াবহ হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। 

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই ‘অপরাধমূলক হামলা’ চালানো হয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে শনিবারের (২১ মার্চ)  এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়। 

তিন সপ্তাহে পদার্পণ করা এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইসরাইলের দাবি, শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। 

সূত্র: আলজাজিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা পাম্প ছিনতাইয়ে ১২ লাখ টাকা উদ্ধার, ৮ জনের জড়িত থাকার তথ্য দিল ডিএমপি

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

আপলোড সময় : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬