ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বললেন ট্রাম্প, কী ফন্দি আটছেন?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ২৪৬ Time View

বেসবল মাঠে ইতালির বিরুদ্ধে ভেনেজুয়েলার দুর্দান্ত জয়ের পর এক কৌতুকপূর্ণ বার্তায় দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ইতালিকে ৪-২ ব্যবধানে হারানোর পর ভেনেজুয়েলা দলের ভূয়সী প্রশংসা করেন তিনি।

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বিস্ময় প্রকাশ করে লেখেন, সম্প্রতি ভেনেজুয়েলায় অনেক ভালো ঘটনা ঘটছে এবং তিনি এর নেপথ্যের ‘জাদু’ নিয়ে ভাবছেন। পোস্টে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ‘অঙ্গরাজ্য হিসেবে ৫১ নম্বর কি কেউ হতে চায়?’ মূলত ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও খেলাধুলার সাফল্য উদযাপন করতেই তিনি এমন মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দি করার পর দেশটির রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন আসে। দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তেল আইন সংশোধন এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির মতো ঘটনাগুলো ঘটছে। 

ভেনেজুয়েলার আগে ট্রাম্প একইভাবে কানাডাকেও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

এবার ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বললেন ট্রাম্প, কী ফন্দি আটছেন?

আপলোড সময় : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬