ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল তেলের দাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩০৭ Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র– ইসরাইলের যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম  কমে গেছে। গতকাল সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। বৈশ্বিক বাজারে গত ২৪ ঘণ্টা ছিল বেশ অস্থির।

এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম।

এতে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।

এরপর বাজার পরিস্থিতির দিকে ঘনিষ্ঠ নজর রাখা ট্রাম্প কথা বলতে শুরু করেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’।

সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমে দিনের শেষে ৯৮.৯৬ ডলারে নেমে আসে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

বিশ্ববাজারে কমল তেলের দাম

আপলোড সময় : ১১:১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬