ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কথা রাখলেন নেইমার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০৮ Time View

বিশ্ব ফুটবলে বর্ণবাদবিরোধী লড়াইয়ে আবারও শক্ত বার্তা দিলেন নেইমার। গোল, জয় আর উদযাপনের মধ্য দিয়ে তিনি জানালেন, এই লড়াইয়ে ভিনিসিয়ুস জুনিয়র একা নন। ব্রাজিলিয়ান সিরি আ-তে নায়কোচিত পারফরম্যান্সের পর নেইমারের উদযাপনই হয়ে উঠেছে ম্যাচের মূল আলোচনা। নীরবতার ইশারা আর নাচে তিনি প্রকাশ করলেন বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা।

ব্রাজিলিয়ান লিগের ম্যাচে সান্তোস এফসি ২–১ গোলে হারিয়েছে ভাস্কো ডা গামাকে। জোড়া গোল করেন নেইমার। কিন্তু গোলের সংখ্যার চেয়েও বেশি চোখে পড়েছে তার উদযাপন। কর্নার ফ্ল্যাগের পাশে নাচের আগে ‘চুপ’ থাকার ইশারায় তিনি স্পষ্ট বার্তা দেন যে, বিদ্বেষের জবাব আনন্দ আর আত্মবিশ্বাসে।

মূলত এই উদযাপনটি ছিল ভিনিসিয়ুসের প্রতি উৎসর্গ। ইউরোপিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ঘিরে ভিনিসিয়ুসের প্রতিবাদ বিশ্বজুড়ে আলোড়ন তোলে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে বেনফিকারর বিপক্ষে ম্যাচের পর বিষয়টি আরও সামনে আসে। তখনই ভিনিসিয়ুসকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নেইমার।

ম্যাচ শেষে নেইমার বলেন, “এই নাচটা ভিনিসিয়ুসের জন্য। আমি ওকে বলেছিলাম, অপমান আর বর্ণবাদ উপেক্ষা করে নিজের মতো উদযাপন করতে। আমি গোল করলে আমিও একইভাবে উদযাপন করব।”

তিনি আরও বলেন, “নাচ মানে আনন্দ। স্বতঃস্ফূর্ততা। কঠিন সময়ের চাপ ঝেড়ে ফেলার উপায়।’’

দুই গোলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নেইমার। আক্রমণে তিনি ছিলেন ধারালো। বলের ওপর নিয়ন্ত্রণ ছিল নিখুঁত। নেতৃত্বে ছিল আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সান্তোস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

mostbet və qanunun sərhədləri – cəsarətli baxış

কথা রাখলেন নেইমার

আপলোড সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬