ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রাজপালের পাশে অজয়-সালমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩০ Time View

অভিনয় দিয়ে কোটি মানুষকে হাসিয়েছেন। কিন্তু জীবনের কঠিনতম সময়ে এসে যখন কারাবরণ করতে হলো, তখন রাজপাল যাদব আক্ষেপ করে বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই।’ অভিনেতার সেই অভিমানী মন্তব্যই যেন নাড়িয়ে দিয়েছে বলিউডকে।

চেক বাউন্স মামলায় রাজপাল তিহার জেলে যাওয়ার পর এবার তার পাশে দাঁড়াতে একজোট হয়েছেন প্রথম সারির তারকারা। সালমান খান থেকে শুরু করে অজয় দেবগন সবাই এখন এই কমেডিয়ানের হাত শক্ত করে ধরেছেন।

২০১০ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য দিল্লির এক সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ২০১২ সালে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি।

সুদ-আসলে সেই অঙ্ক এখন দাঁড়িয়েছে ৯ কোটিতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির একটি আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। রাজপাল যখন একা লড়াই করছিলেন, তখন প্রথম প্রকাশ্যে তার জন্য সাহায্যের আহ্বান জানান সোনু সুদ।

সোনু কেবল আহ্বানই জানাননি, নিজের আগামী ছবিতে রাজপালকে অভিনয়ের সুযোগ দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠানোর প্রস্তাবও দিয়েছেন। এরপরই যেন বলিউডের বরফ গলতে শুরু করে।

রাজপাল যাদবের ম্যানেজার গোল্ডি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে ইন্ডাস্ট্রি বড় ভাইয়ের মতো রাজপালের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘সোনু সুদ, সালমান খান ও অজয় দেবগন সকলেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রবীণ পরিচালক ডেভিড ধাওয়ান ও অভিনেতা বরুণ ধাওয়ানও যোগাযোগ করেছেন। এমনকি রতন জৈনের মতো প্রযোজকরাও এগিয়ে আসছেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

এবার রাজপালের পাশে অজয়-সালমান

আপলোড সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬