রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে ছিলেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৪ মিনিটে তিনি ডায়াসে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাছাকাছি একটি মসজিদ থেকে জোহর নামাজের আজান শোনেন।
প্রধানমন্ত্রী উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হাত নেড়ে সম্মান জানানোর পর আজানের শব্দ শুনে তিনি দাঁড়িয়ে থাকেন। ১২টা ৫০ মিনিট পর্যন্ত তিনি নীরবতা পালন করেন, এরপর বক্তব্য শুরু করেন।
মহাসমাবেশে সারা দেশের প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গ্রাম পুলিশের বেতন, অনুদান ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন।
নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগের কথাও জানান তিনি। নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দেন।
এছাড়া, প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার এবং গ্রাম পুলিশকে প্রতি পাঁচ বছর পর একটি বাইসাইকেল দেওয়ার সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনলাইন ডেক্স 






















