ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি ও জামায়াত ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো চাঁদার ওপর নির্ভরশীল: এনসিপি নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী ছাড়া দেশের অন্যান্য রাজনৈতিক দল চাঁদার ওপর নির্ভর করে চলে বলে মন্তব্য করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট সামছুল আলম মজুমদার মোহন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা এনসিপি কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সামছুল আলম মজুমদার মোহন বলেন, ‘একমাত্র এনসিপি ও জামায়াত ছাড়া বাকি দলগুলো চাঁদার ওপর চলে।’ তিনি আরও জানান, ‘আমরা এখনো আত্মনিয়ন্ত্রণের অধিকার পাইনি। ২৪-এর আন্দোলন আত্মনিয়ন্ত্রণের পথ খুলে দিয়েছিল মাত্র। কিন্তু এরই মধ্যে বিপ্লব বেহাত হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের আন্দোলন বিশ্বের অনেক দেশেই অনুসরণ করা হচ্ছে। ভারতেও বাংলাদেশের স্লোগান ধার করে নেওয়া হয়েছে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল ও অন্যান্য স্থানীয় নেতারা।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা নিজেদের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

এনসিপি ও জামায়াত ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো চাঁদার ওপর নির্ভরশীল: এনসিপি নেতা

আপলোড সময় : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬