ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তিনি জানান, ডিসেম্বর মাসে এনসিপি মাঠে থাকবে এবং জনগণও তাদের সঙ্গে থাকবে।

শুক্রবার রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্য হয়েছে।

এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১২:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬