ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ তাজউদ্দীন আহমদ স্বাধীনতার ঘোষণা ড্রাফট করে নিয়ে গেছিলেন। তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি এবং ভীতু ছিলেন।
আউয়াল বলেন, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা বর্তমানে ভারতে পালিয়ে আছেন এবং তিনি আর বাংলাদেশে ফিরে আসতে পারবেন না। তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় উল্লেখ করে বলেন, “যে বাপে যা করে, মেয়ের মধ্যেও তার কোয়ালিটি থাকে।”
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া শেষে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ২০৩০ ভিশন এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
আউয়াল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা জনগণের কাছে ক্ষমা চাননি।
তিনি আরও বলেন, জামায়াতের সমালোচনা করে বলেন, নারীদের বাদ দিয়ে তারা ভবিষ্যতে এগোতে পারবে না। আউয়াল দাবি করেন, জামায়াতের মধ্যে নারীদের প্রতিনিধিত্ব নেই এবং তারা দেশের স্বাধীনতার প্রতি অনীহা প্রকাশ করছে।
অনলাইন ডেক্স 






















