সিলেট টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে। টাইগারদের হাতে এখনও ৭ উইকেট রয়েছে এবং তারা ওয়েস্ট ইন্ডিজের থেকে ২৬৮ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়।
বাংলাদেশ ২ উইকেটে ৩৫ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু করে। নাজমুল হোসেন শান্ত ৬৫ বলে ১৮ রান করে বিদায় নেন। এরপর মুশফিকুর রহিম ক্রিজে আসেন এবং তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন।
মুশফিক ও হৃদয়ের ব্যাটিংয়ে বাংলাদেশ কিছুটা স্বস্তি ফিরে পায়। তারা উইকেটের চারপাশে দারুণ শটে রান সংগ্রহ করেন এবং সিঙ্গেলস-ডাবলস নিয়ে দলের রানের চাকা সচল রাখেন।
শেষ পর্যন্ত, ৪০ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দিন শেষ করে। হৃদয় ৮০ বলে ২৯ রান এবং মুশফিকুর রহিম ৫৬ বলে ১৯ রান করে অপরাজিত আছেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১টি করে উইকেট শিকার করেছেন শামার জোসেফ, জাস্টিন গ্রিভস এবং জেডন সিলস। স্পিনাররা এখনও উইকেট পাননি, সব উইকেট পেসারদের দখলে রয়েছে।
অনলাইন ডেক্স 
























