ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল লায়লা স্টাইলস, সন্তানের দায়িত্ব নিল প্রতিষ্ঠানটি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক শেখ। তার মৃত্যুর পর তার পরিবার অনিশ্চয়তার মুখে পড়ে। সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন তার স্ত্রী।

এই পরিস্থিতিতে তৌফিকের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে লায়লা স্টাইলস লিমিটেড কর্তৃপক্ষ। শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে তারা এই ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় তৌফিকের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সিএফও মিন্টু সাহা। এছাড়া, বিক্রি হওয়া বসতভিটার জায়গা ফিরিয়ে নিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়।

মিন্টু কুমার সাহা জানান, তৌফিক কারখানাটির কাটিং বিভাগে কর্মরত ছিলেন। তিনি বলেন, তৌফিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং তার পরিবারকে স্বচ্ছল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে, গত ২ নভেম্বর শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুর সদর উপজেলার তালহা গার্মেন্টসের সামনে ভিডিও ধারণ করতে গেলে মারধরের শিকার হন তৌফিক শেখ। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ঢাকার শিন শিন জাপান হাসপাতালে তিনি মারা যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

গাজীপুরে নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল লায়লা স্টাইলস, সন্তানের দায়িত্ব নিল প্রতিষ্ঠানটি

আপলোড সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬