ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদ চূড়ান্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করেছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম চলতি মাসে নারায়ণগঞ্জে একটি বিক্ষোভ সমাবেশ থেকে তার নাম ঘোষণা করবেন। এনসিপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিপি সারা দেশের মহানগর পর্যায়ে চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করা হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

এদিকে, নারায়ণগঞ্জ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার কালবেলা জানিয়েছেন, তারা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদ চূড়ান্ত

আপলোড সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬