ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামানকে গণসংবর্ধনা প্রদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

কটিয়াদী বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মুক্তি উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এক মাস দুই দিন কারাভোগ করেছেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আখতারুজ্জামান বলেন, কারাবাস কিংবা ভয়ভীতি দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছি। তবে এখন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি।” তিনি জনগণের সঙ্গে নিয়ে সত্যের জয় নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অন্যান্য নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে কটিয়াদী সীমানায় শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে জামায়াতের নেতাকর্মীরা আখতারুজ্জামানকে বরণ করে শুভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম

কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামানকে গণসংবর্ধনা প্রদান

আপলোড সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬