ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে ব্যবহৃত জ্বালানির দাম বেড়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে কমেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২২৮ Time View

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসের জন্য বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।

বিইআরসি বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন এ মূল্য ঘোষণা করে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।

গত মাসেও জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জ্বালানির দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও সমন্বয় করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

বিমানে ব্যবহৃত জ্বালানির দাম বেড়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে কমেছে

আপলোড সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬