ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২২৩ Time View

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন টঙ্গী পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে খরতৈল এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা টঙ্গীর গার্মেন্টসপল্লী খ্যাত গাজীপুরা ও সাতাইশ এলাকায় মোটরসাইকেল মহড়া দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে আবু বকর সিদ্দিক বলেন, তারা পোশাকশ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে একমত। তবে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা যাতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে অরাজকতা তৈরি করতে না পারে, সে জন্য তারা মাঠে আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

টঙ্গীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬