ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২১২ Time View

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব শিল্পপ্রতিষ্ঠানে লাখ লাখ মা-বোন ও শ্রমজীবী মানুষ কাজ করেন। তিনি উল্লেখ করেন, কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।

তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা গেছে, উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি বিভিন্ন কলকারখানায় ভাঙচুর করছেন এবং শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা চালাচ্ছেন। তার মতে, গত ১৫-১৬ বছরে একটি মহল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি এবং তারা এখন সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার শ্রমিক ভাই-বোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া সম্পর্কে অবগত এবং ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সভা শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে হামলা, হাত-পা ভেঙে রগ কাটা হয়েছে

শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬