ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ কর্মী জাহেদ বেপারীকে হত্যা: তদন্ত চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

জাহেদ বেপারীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নিহত জাহেদ সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন। তাঁর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুর অথবা বিকেলে স্বজনরা মরদেহ মুন্সীগঞ্জে নিয়ে আসবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ ফরিদ হোসেন ও তাঁর সহযোগীরা রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানিয়েছেন, পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং স্থানীয় ফরিদসহ কয়েকজনের নাম পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ কর্মী জাহেদ বেপারীকে হত্যা: তদন্ত চলছে

আপলোড সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬