ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ৫ বিষয়ে ফেল ছাত্রশক্তি নেতা মানিকের, হামলার কারণে খারাপ ফলাফলের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৫টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সাঈদ হোসেন মানিক। তিনি বাকি দুটি বিষয়ে কোনোমতে উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল প্রকাশের পর তার নম্বরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে মানিক ফেসবুকে একটি পোস্টে নিজের ফলাফলের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

মানিক জানান, পরীক্ষার সময় সাতকানিয়ার কেরানীহাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ফলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

তিনি উল্লেখ করেন, হামলার পর তার নাকের হাড় বাঁকা হয়ে যায় এবং পরীক্ষার সময় এ সমস্যা অব্যাহত ছিল। শারীরিক সুস্থতার জন্য পরীক্ষার মাঝপথে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছিল।

মানিক দাবি করেন, হামলার কারণে তিনি নিয়মিত পড়াশোনা করতে পারেননি এবং পরীক্ষার প্রস্তুতিও ভালোভাবে নিতে পারেননি। পরিবারের সদস্যরা তাকে পরীক্ষা না দেওয়ার পরামর্শ দিলেও তিনি পরীক্ষায় অংশ নেন।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, হামলার শিকার না হলে তিনি ভালো ফলাফল করতে পারতেন এবং ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ট্রল তাকে বিব্রত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

এইচএসসিতে ৫ বিষয়ে ফেল ছাত্রশক্তি নেতা মানিকের, হামলার কারণে খারাপ ফলাফলের দাবি

আপলোড সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬