ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বৈঠকে অংশগ্রহণ করেন।

এদিকে, গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, একই দাবিতে ঢাকার সাভারেও গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। সাভারের আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক

আপলোড সময় : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬