ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা, জাহাজ চলাচলের অনুমতি মেলেনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হয়েছে, তবে এখনো কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথের ৭টি জাহাজ রুট পারমিট চেয়ে আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অনুমোদন দেয়নি।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য ৭টি পর্যটকবাহী জাহাজের মালিকপক্ষ রুট পারমিট ও সময়সূচি অনুমোদনের আবেদন করেছে। তবে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সনদ ও নথিপত্র জমা না দেওয়ায় অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না।

সোমবার (২ নভেম্বর) জাহাজ মালিকদের চিঠি দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক সালমা আক্তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু জাহাজের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মতিপত্র পাওয়া গেলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনুমতি দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, টেকনাফের পৌর জামায়াতের সাবেক মেয়র মো. ইসমাইল জানিয়েছেন, টেকনাফ রুট ছাড়া সেন্টমার্টিন ভ্রমণ একেবারেই অপূর্ণ। কক্সবাজার থেকে জাহাজ চালানোয় পর্যটকদের সময় ও খরচ বেড়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, সরকারের নির্ধারিত শর্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করার পরই জাহাজ চলাচলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা, জাহাজ চলাচলের অনুমতি মেলেনি

আপলোড সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬