ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন এলিজা জামান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২১৪ Time View

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার বিকেল ৪টার মধ্যে এলিজা জামান তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪ অনুসারে তার নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়েছে।

এলিজা জামানের মনোনয়নপত্র মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, একাধিক প্রার্থী না থাকায় গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

এই আসনটি বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন এলিজা জামান

আপলোড সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬