ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ‘করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুসলেউদ্দিনকে স্থানীয় বাসিন্দারা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এই ঘটনা গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে ঘটে।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করছেন। এ সময় শিশুটির বাবা ক্ষোভে ফেটে পড়ে তাকে সপাটে চড় মারেন। উপস্থিত জনতা তখন ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর শুরু করে। শিশুটির বাবা বলেন, তিনি নিরাপদ মনে করে সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন, কিন্তু শিক্ষকই এমন আচরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে শিশুটি মাদ্রাসায় নিপীড়নের শিকার হয়। এরপর থেকে সে মাদ্রাসায় যেতে চাইছিল না এবং অস্বাভাবিক আচরণ করছিল। অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক শিশুটিকে হুমকি দিয়েছিলেন যে, ঘটনাটি জানালে মারধর করা হবে।

শিশুটির মা-বাবার জিজ্ঞাসাবাদের পর সে পুরো ঘটনা খুলে বলে। বুধবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয় লোকজন মাদ্রাসায় ভিড় জমান। শিক্ষক অপরাধ স্বীকার করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

আপলোড সময় : ১২:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬