ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ফেরদৌসের বাড়ি ফেরা হলো না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা একটি ভারী যানের ধাক্কায় মো. ফেরদৌস (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ ছাতিয়ান গ্রামের মো. আক্তারের ছেলে। তিনি ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন এবং ঘটনার দিন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

ফেরদৌসের কালো রঙের ১৫০ সিসির জিপি ওয়ান মোটরসাইকেল (নম্বর: বগুড়া-ল-১৪-৩১৮২) চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ভারী যান, সম্ভাব্য ট্রাক বা কোচ, তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করেন। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছান এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ফেরদৌসের বাড়ি ফেরা হলো না

আপলোড সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬