ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারুজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন হোম ডেকর পণ্যের উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট আউটলেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় হোম ডেকর ব্র্যান্ড কারুজ বাংলাদেশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন সাত ধরনের হোম ডেকর পণ্য উন্মোচন করা হয়।

নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে বেডকভার, ক্যান্ডেল, ডোরম্যাট, বিভিন্ন ধরনের গাছ, ব্রেইডেড পণ্য, প্ল্যান্টার ও লন্ড্রি বাস্কেট। এই পণ্যগুলো নান্দনিকতার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারিক চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় হোম ডেকর ভ্লগার, কারুজের নিয়মিত গ্রাহক এবং কারুজ টিমের সদস্যরা। অতিথিরা নতুন পণ্য দেখার পাশাপাশি বিভিন্ন মজার গেমস ও ফটো সেশনে অংশ নেন। এদিন উপস্থিত গ্রাহকদের জন্য সব পণ্যে ১০ শতাংশ বিশেষ ছাড়ও দেওয়া হয়।

কারুজ বাংলাদেশের স্বত্বাধিকারী নুজহাত বারি বলেন, ‘সাত বছরের এই পথচলায় আমাদের সবচেয়ে বড় পাওয়া গ্রাহকদের ভালোবাসা ও আস্থা। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের আয়োজন।’

কারুজের নামের উৎপত্তি কারুশিল্প ও কারুকার্য শব্দের ভাবনা থেকে। দেশীয় কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের হোম ডেকর পণ্য তৈরি করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

কারুজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন হোম ডেকর পণ্যের উদ্বোধন

আপলোড সময় : ১২:৩০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬