রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী মারা গেছেন। নিহতদের মধ্যে একজনের নাম মুক্তা (৪০) এবং অপরজনের বয়স আনুমানিক ২৫ বছর। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সারে ৫টার দিকে মোহাম্মদপুর শ্যামলী মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় অজ্ঞাত এক নারী ঘটনাস্থলে মারা যান। মুক্তা (৪০) নামে অপর এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা পুলিশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারী ভাসমান প্রকৃতির ছিলেন। ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি এবং সনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
অনলাইন ডেক্স 

























