ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি: মীর হেলাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের দৃষ্টিভঙ্গি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সবচেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে।

তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন সম্প্রদায়, সংস্কৃতি ও ধর্মের মানুষের সম্প্রীতিময় সহাবস্থানই এই চিন্তাধারার মূল প্রেরণা।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ২০২৩ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিলেন, যেখানে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ‘রংধনু জাতি’ গঠনের অঙ্গীকার প্রকাশ করা হয়। তিনি বলেন, রংধনুর ভিন্ন ভিন্ন রং একত্রিত হয়ে বর্ণিল সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষের সম্মিলন ঘটেছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবারের পূজা উৎসবে সরকারি বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে যাতে জনগণ গণতান্ত্রিক পরিবেশ ও উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন। তিনি বান্দরবান জেলার ৩৩টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কারুজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন হোম ডেকর পণ্যের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামে ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি: মীর হেলাল

আপলোড সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬