সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
মালিকি জানিয়েছেন, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ জন এবং আবহা বিমানবন্দরে ২ জন নিহত হয়েছেন। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন, পরে এ সংখ্যা বৃদ্ধি পায়।
হুথিদের হামলায় বিমানবন্দরগুলোতে ৩৬৪ জন আহত হয়েছেন বলেও জানান আল-মালিকি। তিনি বলেন, অক্টোবরের শুরু থেকে সৌদি আরবে হুথিদের হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ বার হামলার ঘটনা ঘটে, যার ফলে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। এছাড়া আবহা বিমানবন্দরে ২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
অনলাইন ডেক্স 
























