ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে দুর্গাপূজায় ৪৬ মন্দিরে বিশেষ অর্থ বরাদ্দের ঘোষণা কাজী আলাউদ্দীনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের চালের বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দীন। তিনি জানান, উপজেলার ৪৬টি পূজামণ্ডপের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ অর্থ বরাদ্দ করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

কাজী আলাউদ্দীন বলেন, পূর্বে পূজামণ্ডপগুলোতে এক হাজার কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতো। এবার প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ বৃদ্ধি করে ১০০ কেজি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার ৪৬টি পূজামণ্ডপের প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এসব মন্দিরের জন্য বিশেষ বরাদ্দের অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন কাজী আলাউদ্দীন। তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সড়ক নির্মাণ, স্ট্রিটলাইট স্থাপন এবং বিভিন্ন ঘাট ও ঘাটলার উন্নয়নে বরাদ্দ দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে দুর্গাপূজায় ৪৬ মন্দিরে বিশেষ অর্থ বরাদ্দের ঘোষণা কাজী আলাউদ্দীনের

কালীগঞ্জে দুর্গাপূজায় ৪৬ মন্দিরে বিশেষ অর্থ বরাদ্দের ঘোষণা কাজী আলাউদ্দীনের

আপলোড সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬