ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়নি, শুধু চেয়ার বদল হয়েছে: হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

রাষ্ট্র কাঠামোকে ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে তুলনা করে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়নি, শুধু চেয়ার বদল হয়েছে। তিনি বলেন, কেউ সংসদ সদস্য হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন; কিন্তু রাষ্ট্রের কাঠামোর কোনো পরিবর্তন হয়নি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণবিষয়ক কমিটি এই সভার আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, সরকারের মুখে জুলাই গণ-অভ্যুত্থানের কথা থাকলেও তাদের অন্তরে আওয়ামী লীগ রয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার রাষ্ট্র সংস্কারের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা ও দুর্নীতির পথে হাঁটছে।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারও দায়সারা বিষয়ে পরিণত হয়েছে এবং ৫ আগস্টের পর বিএনপিতে যুক্ত হওয়া একটি অংশ ব্যবসায়িক সুবিধা ও প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলাগুলোর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা না করেই অনেক মামলায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন বলেও মন্তব্য করেন।

আলোচনা সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এমপি, আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, এবং জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ প্রমুখ বক্তৃতা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়নি, শুধু চেয়ার বদল হয়েছে: হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ১২:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬