ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, নারীর কাছ থেকে ছুরি উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছে একটি পূজা উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দিল্লি সফর শেষে কলকাতায় ফিরে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির কাছে ‘মিলন সঙ্ঘ’-এর পূজা উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। তিনি পায়ে হেঁটে যাওয়ার সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে দিয়ে তর্নিষ্ঠা সাহা নামের এক নারী তার কাছাকাছি পৌঁছে যান।

অভিযোগ রয়েছে, ওই নারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুষি মারার ও শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তাকর্মী ও দলীয় নেতাকর্মীরা। তারা ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন। পরে কালীঘাট থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রের দাবি, ওই নারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি পরিচয় দিয়ে তার বাড়ির দরজায় পৌঁছেছিলেন। মমতা বাড়ি থেকে বের হওয়ার পরই তার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্যে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর মমতার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ অভিযুক্তের উদ্দেশ্য ও ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন ই-মেইলে লিখিত অভিযোগ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে ঘটনার মধ্যেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূজা উদ্বোধনে কোনো ব্যাঘাত ঘটেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, নারীর কাছ থেকে ছুরি উদ্ধার

আপলোড সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬