ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর স্টেশনে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাপড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় ট্রেনের আসনের নিচে ল্যাপটপটি পান। পরে তিনি তার ছেলে অন্তর কুমার সাহার সঙ্গে আলোচনা করে পুলিশকে খবর দেন। অন্তর কুমার সাহা জার্মান পর্যটক ক্রিলের সঙ্গেও যোগাযোগ করেন।

ল্যাপটপ উদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে ক্রিল বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।’

এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে ক্রিল এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিস ছিল। পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

নাটোর স্টেশনে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

আপলোড সময় : ১১:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬