ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

নোয়াখালীর সদর উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় হত্যার অভিযোগে তার সাবেক স্ত্রী তানিয়া (৩০) ও শাশুড়ি কবরী বেগম (৫০) আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মসজিদের পুকুরঘাটে এই ঘটনা ঘটে। নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরমজিদের এরশাদ কলোনির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল ও তানিয়ার মধ্যে জুয়া খেলায় আসক্তি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। চার-পাঁচ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তাদের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পরও কামাল সাবেক শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে তানিয়াকে বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার রাতে কামাল সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করেন। এর জেরে রোববার রাতে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালক মিলে কামালকে মারধর ও ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

আপলোড সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬