ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মাহবুব আলী খানের বড় ভাই ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাহবুব আলী খান পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ ডিসেম্বর তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের মৃত্যু

আপলোড সময় : ১১:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬